
নয়াদিল্লি, ৫ অক্টোবর : খাদি জনগণের অনুভূতির একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, রেকর্ড পরিমাণ খাদি বিক্রিতে বোঝাই যাচ্ছে এটি জনগণের অনুভূতির শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। গত ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে রেকর্ড পরিমাণ খাদি বিক্রির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
খাদি ইন্ডিয়ার পক্ষ থেকে বুধবার এক্স মাধ্যমে জানানো হয়, গান্ধী জয়ন্তীর দিন ১.৫২ কোটির ঐতিহাসিক বিক্রি হয়েছে। সেই বার্তার প্রেক্ষিতে বৃস্পতিবার সকালে প্রধানমন্ত্রী এক্স মাধ্যমেই জানিয়েছেন, "সমগ্র দেশে আমাদের পরিবার দ্বারা খাদি কেনার নতুন রেকর্ড বুঝিয়ে দিচ্ছে যে এটি কীভাবে জনগণের অনুভূতির একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। আমি নিশ্চিত, খাদির প্রতি এই ভালবাসা প্রতিদিন নতুন রেকর্ড তৈরি করতে থাকবে, যা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে নতুন শক্তি প্রদান করবে।"
