Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Sanjay Raut: কেন্দ্রকে কটাক্ষ, ভারতের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়া নিয়ে প্রশ্ন রাউতের

Sanjay Raut
Sanjay Raut

 

মুম্বই, ২৮ মে : ভারতের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়া নিয়ে প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। কেন্দ্রকে কটাক্ষ করে রাউতের প্রশ্ন, যে দেশকে এখনও ৩৫ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে শস্য সরবরাহ করতে হয়, সেই দেশকে কীভাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বলা যেতে পারে?

নীতি আয়োগ দাবি করেছে, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, সে সম্পর্কে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বুধবার বলেছেন, "সংসদ অধিবেশন শুরু হলে এই সমস্ত বিষয়গুলি সামনে আসবে। যে দেশকে এখনও ৩৫ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে শস্য সরবরাহ করতে হয়, সেই দেশকে কীভাবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বলা যেতে পারে? বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দার দেশ হিসেবেও আগে? দেশে বিদেশী বিনিয়োগ এখন আসা বন্ধ হয়ে গিয়েছে। আপনি কিভাবে এই দাবিগুলি করছেন? অন্যান্য বিষয় থেকে মনোযোগ সরাতে কি এটি ব্যবহার করা হচ্ছে? আমরা জাপান, চিনকে ছাড়িয়ে গেছি এবং শীঘ্রই তাঁরা বলবে আমরা ট্রাম্পকেও ছাড়িয়ে গেছি। কিন্তু ট্রাম্প ইতিমধ্যেই আপনাকে চুপ করিয়ে দিয়েছেন।"

You might also like!