Country

1 hour ago

Sanjay Raut on Ajit Pawar Death: বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু নিয়ে ফের প্রশ্ন তুললেন রাউত

Sanjay Raut on Ajit Pawar Death
Sanjay Raut on Ajit Pawar Death

 

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু নিয়ে ফের প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সোমবার সকালে দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে সঞ্জয় রাউত বলেন, "অজিত দাদার দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হবেই, প্রশ্ন তোলাও উচিত। মহারাষ্ট্রের একজন উঁচুমানের নেতা অজিত পওয়ারের মতো একজন নেতা যেভাবে বিমান দুর্ঘটনায় মারা গেছেন এবং যে তথ্য সামনে আসছে - তার তদন্ত করা উচিত, আমার মনে হয় এখানে সন্দেহজনক কিছু আছে। এই প্রশ্নগুলি অজিত দাদার দল উত্থাপন করছে। তাঁর মৃত্যু সন্দেহজনক। পর্দার আড়ালে কিছু ঘটেছিল।"

সঞ্জয় আরও বলেন, "অজিত দাদা বলেছিলেন, তিনি 'ফিরতে' চান, তারপরে বিজেপির লোকজন তাকে সিনচান কেলেঙ্কারির ফাইলের হুমকি দেয়। অজিত পওয়ার তখন একই সিনচান কেলেঙ্কারির ফাইলের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানান। তার ১০ দিনের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। এর থেকে আমরা কী বুঝি? এটি আমাদের বিচারপতি লোয়ার কথা মনে করিয়ে দেয়। কেউ কি এখানে কিছু করেছে?"

You might also like!