Country

2 years ago

Narendra Modi : রেশনে মোদীর ছবিওয়ালা ব্যাগ! খরচ হবে কত জানেন?

Ration bags with photos of Modi (Cllected Picture)
Ration bags with photos of Modi (Cllected Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের সমস্ত রেশন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থ্রি-ডি কাটআউট বসানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল খাদ্যমন্ত্রক। 'বিনামূল্যে রেশন দিচ্ছে কে? নরেন্দ্র মোদী।' দেশজুড়ে রেশন দোকানে এমন হোডিং তৈরিতে খাদ্যমন্ত্রকের তরফে ২২ কোটি টাকা খরচও ধরা হয়। যা প্রকাশ্যে আসতে জোর বিতর্ক শুরু হয়।

এবার ক্রেতাদের রেশনের খাদ্যসামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্র। লোকসভা ভোটের আগেই এই ব্যাগ বিলি হবে। জানা গেছে, এক একটি ব্যাগের ধারণ ক্ষমতা থাকবে ১০ কেজি। ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি থাকবে। এমনকী কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সম্পর্কেও বিস্তারিত লেখা থাকবে ব্যাগের গায়ে।

সূত্রের খবর, এজন্য প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্যমন্ত্রক। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা ২০.০৩ কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্র।

You might also like!