Country

2 years ago

Devotees visit Ram Temple: রামলালার দর্শনে উপচে পড়ছে ভিড়, শীতকে উপেক্ষা করেই রাম মন্দিরে আগমণ ভক্তদের

Devotees visit Ram Temple (File Picture)
Devotees visit Ram Temple (File Picture)

 

অযোধ্যা, ২৮ জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার দর্শনের জন্য ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় ছুটে আসছেন ভক্তরা। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরবর্তী দিন থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছিল অযোধ্যায়, একই ছবি দেখা গেল রবিবারও। মাত্রাতিরিক্ত ঠান্ডাকে উপেক্ষা করেই রবিবার ভোর থেকে অযোধ্যায় আসতে থাকেন ভক্তরা। দর্শন করেন রামলালার।

ভোরের অতিরিক্ত ঠাণ্ডা সহ্য করে, ভক্তরা অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার দর্শনের জন্য রামপথে জড়ো হন। ভক্তরা যাতে রামলালার দর্শন সুষ্ঠুভাবে করতে পারেন, তাই এখনও পর্যাপ্ত পরিমানে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। রাম মন্দিরের পাশাপাশি হনুমানগর্হি মন্দিরেও পুজো দেন ভক্তরা।

You might also like!