Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Huge crowd at Ram Temple: রামলালার দর্শনে ভিড় উপচে পড়ছে অযোধ্যায়, তৎপর পুলিশ ও প্রশাসন

Ramlala's darshan is overflowing with crowds in Ayodhya
Ramlala's darshan is overflowing with crowds in Ayodhya

 

অযোধ্যা, ২৪ জানুয়ারি: শ্রী রামমন্দির ও রামলালার দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ছে রামনগরী অযোধ্যায়। রামলালাকে দেখতে দূরদূরান্ত থেকে এখন অযোধ্যায় আসছেন ভক্তরা, ভক্তদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ ও প্রশাসন। তবে, ভক্তদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সে জন্য পুলিশ ও প্রশাসন তৎপর রয়েছে।

রামলালার প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় দিন, বুধবার ভোর থেকেই রামপথে ভিড় বাড়তে থাকে ভক্তদের। অযোধ্যা রেঞ্জের আইজি প্রবীণ কুমার বলেছেন, "ভিড় অবিরাম, তবে প্রস্তুতি সম্পূর্ণ। আমরা বৃদ্ধ এবং দিব্যাংদের দুই সপ্তাহ পরে নিজেদের সফরের সময়সূচী করার জন্য আবেদন করছি।" র‍্যাফ ডেপুটি কমান্ড্যান্ট অরুণ কুমার তিওয়ারি বলেছেন, "ভক্তরা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন, আমরা তা নিশ্চিত করব। প্রায় এক হাজার জওয়ানকে মন্দিরের ভিতরে এবং বাইরে মোতায়েন করা হয়েছে৷ এই মোতায়েন আগামী কয়েকদিন বজায় থাকবে৷"

প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় দিনে অযোধ্যা রাম মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের আগমনের প্রেক্ষিতে উত্তর প্রদেশের মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদ এবং ডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার মন্দিরের 'গর্ভগৃহ'-এর ভিতরে উপস্থিত রয়েছেন। ভক্তদের সুশৃঙ্খল গতিবিধি পর্যবেক্ষণ করছেন তাঁরা। ডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছেন, "প্রচুর সংখ্যক ভক্ত এখানে জড়ো হয়েছেন। মানুষের ইতিবাচক সাড়া মিলছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…