
বেঙ্গালুরু, ৯ মার্চ : আতঙ্ককে সঙ্গে নিয়ে ফের খুলল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে। বিস্ফোরণের ৮-দিন পর শনিবার ফের খুলল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে। এখন নিরাপত্তায় যথেষ্ট কড়াকড়ি করেছে ক্যাফে কর্তৃপক্ষ। সিকিউরিটি চেকিংয়ের পরই গ্রাহকদের ক্যাফেতে ঢুকতে দেওয়া হচ্ছে। রামেশ্বরম ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা রাঘবেন্দ্র রাও বলেছেন, "ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আমরা সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি...আমরা আমাদের নিরাপত্তা টিমকে শক্তিশালী করছি, আমাদের নিরাপত্তারক্ষীদের আমরা প্রশিক্ষণের জন্য প্রাক্তন সেনাদের একটি প্যানেল রাখার চেষ্টা করছি।"
উল্লেখ্য, গত ১ মার্চ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় অবস্থিত রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এসবের মধ্যে আতঙ্ককে সঙ্গে নিয়ে ফের খুলল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে।
