Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Country

2 years ago

JP Nadda:আগামী ৫ বছরের রাজস্থানের ভাগ্য ও চিত্র বদলে যেতে চলেছে : জে পি নাড্ডা

JP Nadda
JP Nadda

 

দান্তা রামগড় (রাজস্থান), ২২ নভেম্বর : আগামী ২৫ নভেম্বর রাজস্থানে পদ্ম ফুল ফুটতে চলেছে এবং ডাবল ইঞ্জিনের সরকার গঠন হতে চলেছে। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার রাজস্থানের সিকার জেলার দান্তা রামগড়ে এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, "আপনাদের করতালি দেখে বোঝাই যাচ্ছে, আপনারা বিজেপিকে জয়ী করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী ৫ বছরে রাজস্থানের ভাগ্য ও চিত্র পরিবর্তন হতে চলেছে।"

নাড্ডা বলেছেন, "সাবমেরিন কেলেঙ্কারি, হেলিকপ্টার কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, চাল কেলেঙ্কারি করেছে কংগ্রেস। গেহলট সরকার তো বার্ধক্য পেনশনে ৪৫০ কোটি টাকার কেলেঙ্কারি করেছে, প্রবীণদেরও রেহাই দেননি। অশোক গেহলটের ভাই কৃষকদের ভর্তুকিযুক্ত সার রফতানি করেছিলেন।" নাড্ডা বলেছেন, মূল্যবোধ ও শান্তির জন্য পরিচিত রাজস্থান এখন ধর্ষণে এক নম্বরে পরিণত হয়েছে। তাই ২৫ নভেম্বর কংগ্রেসকে উপড়ে ফেলতে হবে।


You might also like!