Country

2 years ago

Congress veteran joins BJP: রাজস্থান কংগ্রেসে ভাঙনের আঁচ, প্রবীণ নেতাদের বিজেপিতে যোগদান

Rajasthan Congress split, senior leaders join BJP
Rajasthan Congress split, senior leaders join BJP

 

জয়পুর, ১০ মার্চ: রাজস্থান থেকে কংগ্রেসের প্রবীণ নেতারা বিজেপিতে যোগদান করায় কংগ্রেস দলে ভাঙনের আঁচ পাওয়া যাচ্ছে। রাজস্থান থেকে ৩ জন প্রাক্তন মন্ত্রী সহ ২৫ জনেরও বেশি প্রবীণ কংগ্রেস নেতা রবিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

রাজস্থানের রাজ্য দলের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন কৃষিমন্ত্রী লালচাঁদ কাটারিয়া, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ঘনিষ্ঠ এবং শচীন পাইলটের সমর্থক প্রাক্তন মন্ত্রী খিলাড়ি লাল বৈরওয়া বিজেপিতে যোগ দেন। এছাড়াও নাগৌরের বিশিষ্ট জাঠ নেতা এবং প্রাক্তন বিধায়ক রিচপাল মিরধা এবং বিজয়পাল মিরধাও বিজেপিতে যোগ দেন। এরফলে কংগ্রেস দলে এদিন বড় ভাঙন ধরেছে। লোকসভা নির্বাচনের আগে রাজস্থান কংগ্রেসের ২৫-এরও বেশি প্রবীণ নেতা বিজেপিতে যোগ দেন।

প্রসঙ্গত, মেওয়ারের প্রবীণ নেতা রণধীর সিং ভিন্ডার, যিনি এগারো বছর আগে বিজেপি ছেড়ে জনতা সেনা পার্টি গঠন করেছিলেন, তিনিও তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে রবিবার আবার বিজেপিতে যোগ দিয়েছেন।

You might also like!