
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘূর্ণিঝড়ের প্রভাবে বদলে গিয়েছে বিহারের আবহাওয়া। পাটনা সুপোল, আরারিয়া, কিষাণগঞ্জ, মাধেপুরা, সহরসা, পূর্ণিয়া, কাটিহার, বক্সার, ভোজপুর, রোহতাস, ভবুয়া, আরওয়াল, ঔরঙ্গাবাদ, গয়া, নালন্দা, নওয়াদা, শেখপুরা, দরভাঙ্গা, বেগুসরাই, লক্ষীসরাই, জেহানাবাদ, ভাগলপুর, বাঙ্কা বৃহস্পতিবার খাগরিয়ায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির কারণে তিন দিন পর রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। পাটনা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৯ ডিসেম্বর থেকে বিহারের আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা যা বর্তমানে ১৬ থেকে ১৮ ডিগ্রির কাছাকাছি, তা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এর পরে, ১০ ডিসেম্বর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে এবং রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
