Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

'Flying kiss' by Rahul Gandhi : মহিলা সাংসদদের উদ্দেশে রাহুলের ‘ফ্লাইং কিস’, বেনজির অভিযোগ স্মৃতির

Rahul Gandhi - Smriti Irani (File Picture )
Rahul Gandhi - Smriti Irani (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার তাঁর বিরুদ্ধে অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের সময়েই মন্ত্রী স্মৃতি ইরানি রাহুলের বিরুদ্ধে অভিযোগ আনলেন, তিনি মহিলা সাংসদদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন!

বুধবার লোকসভা উত্তপ্ত ছিল নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে। নিজের বক্তব্যে মোদীকে তীব্র আক্রমণ করেন রাহুল। তাঁকে অহঙ্কারী রাবণের সঙ্গেও তুলনা করেন। বলেন, ‘‘বিজেপি মণিপুরকে খণ্ডিত করে ভারতমাতাকে খুন করেছে!’’ রাহুলের পরেই বলতে উঠেছিলেন স্মৃতি। অন্য দিকে, ভাষণ শেষ করে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান রাহুল। নিজের বক্তৃতায় স্মৃতি অভিযোগ করেন, সেই সময়েই নাকি তিনি মহিলা সাংসদদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছোড়েন।

ঘটনা সেখানেই থেমে থাকেনি। স্মৃতি ওই অভিযোগ করার পরেই বিজেপির মহিলা সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে তাঁর কাছে রাহুলের বিরুদ্ধে ওই মর্মে অভিযোগ করেন। বিজেপির মহিলা সাংসদদের নিয়ে স্পিকারের ঘরে গিয়েছিলেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে। সংসদের ভিতরে সেই সূত্রে স্মৃতি তাঁর বক্তৃতায় রাহুলকে ‘নারীবিদ্বেষী’ বলেও আখ্যা দেন।

তবে রাহুল উড়ন্ত চুম্বন ছুড়েছেন, এমন কিছু সংসদের বিতর্কের সরাসরি সম্প্রচারে দেখা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকের বক্তব্য, সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় রাহুলের হাতে থাকা কিছু নথিপত্র মেঝেতে পড়ে যায়। তা দেখে সরকার পক্ষের অনেকে হাসতে শুরু করেন। রাহুল নথিপত্র কুড়িয়ে নেওয়ার সময়েই নাকি ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে উড়ন্ত চুম্বন ছোড়ার ভঙ্গি করেছেন। ট্রেজারি বেঞ্চে যে হেতু বিজেপির মহিলা সাংসদেরাও ছিলেন (স্মৃতি তখন বলতেও শুরু করে দিয়েছেন), তাই তাঁরা সদলবলে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্পিকারের ঘরে যান।

ওই অভিযোগে বলা হয়েছে, ‘‘কংগ্রেস নারী সশক্তিকরণের কথা মুখে বললেও দলের সাংসদের এই আচরণ প্রমাণ করে দিয়েছে আসলে তাদের মনের কথা কী।’’ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেই অভিযোগ জানাতে গিয়েছিলেন বাংলার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তাঁর কথায়, ‘‘এর আগে উনি (রাহুল) সংসদের ভিতরে চোখ টিপে অশালীন ইঙ্গিত করেছিলেন। এ বার ফ্লাইং কিস! সংসদের ভিতরে এই ধরনের অভব্যতা অতীতে কখনও হয়নি। আমরা স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।’’

রাহুল বা কংগ্রেসের তরফে দুপুর পর্যন্ত ওই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রতিক্রিয়া যে আসবে, তা নিশ্চিত। বস্তুত, বিষয়টির কোনও প্রামাণ্য তথ্য বা ছবি না-থাকায় বিজেপির অভিযোগের সারবত্তা প্রমাণের ক্ষেত্রেও অসুবিধা থাকতে পারে। 

You might also like!