Country

2 years ago

Rahul Gandhi :মানহানি মামলায় সুলতানপুর আদালতে হাজিরা রাহুলের, জামিনও পেয়ে গেলেন কংগ্রেস নেতা

Rahul Gandhi
Rahul Gandhi

 

আমেঠি, ২০ ফেব্রুয়ারি : মানহানি মামলায় উত্তর প্রদেশের আমেঠির সুলতানপুর আদালতে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আদালতে হাজিরা দিয়ে জামিনও পেয়েছেন রাহুল। ২০১৮ সালের মানহানি মামলায় মঙ্গলবার সকালে সুলতানপুর জেলা আদালতে হাজিরা দেন রাহুল গান্ধী, কংগ্রেস নেতাকে জামিন প্রদান করেছে আদালত।

এ বিষয়ে আইনজীবী সন্তোষ পান্ডে বলেছেন, "তিনি (রাহুল গান্ধী) আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর তাঁকে ৩০-৪৫ মিনিট হেফাজতে রেখেছিল আদালত। জামিনের আবেদন জানানো হলে, আদালত তা গ্রহণ করে। পরবর্তী শুনানির তারিখ জানানো হয়নি। তাঁর আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল নির্দোষ এবং তিনি মানহানিকর কোনও মন্তব্য করেননি।"


You might also like!