Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Rahul Gandhi: হরিয়ানায় বীরেন্দ্র আর্য আখাড়ায় সময় কাটালেন রাহুল, কথা বললেন কুস্তিগীরদের সঙ্গে

Rahul spends time at Virendra Arya Akhara in Haryana, talks to wrestlers
Rahul spends time at Virendra Arya Akhara in Haryana, talks to wrestlers

 

ঝাজ্জর, ২৭ ডিসেম্বর: হরিয়ানার ঝাজ্জর জেলায় বীরেন্দ্র আর্য আখড়ায় সময় কাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কুস্তিগীরদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন রাহুল, শোনেন তাঁদের মনের কথা। অনুশীলনও করেন। বুধবার সকালে ঝাজ্জর জেলার ছারা গ্রামে বীরেন্দ্র আর্য আখড়ায় পৌঁছন রাহুল, সেখানে পৌঁছনোর পর কুস্তিগীরদের সঙ্গেই সময় কাটান তিনি।

রাহুল গান্ধীর এই সফর প্রসঙ্গে কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, "আমাদের কুস্তির রুটিং দেখতে এসেছিলেন তিনি। তিনি কুস্তিও করেন। একজন কুস্তিগীর কীভাবে দৈনন্দিন সময় কাটান তাও দেখতে এসেছিলেন রাহুল গান্ধী।"

রাহুলের আচমকা সফরে খুশি প্রকাশ করে কুস্তি কোচ বীরেন্দ্র আর্য বলেছেন, "তিনি যে আসছেন, সে ব্যাপারে আমরা কিছুই জানতাম না। আমরা অনুশীলন করছিলাম, সেই সময় তিনি আসেন। সকাল ৬.১৫ মিনিট নাগাদ তিনি আসেন এবং আমাদের সঙ্গে অনুশীলন করেন। খেলা সম্পর্কে তাঁর অনেক জ্ঞান রয়েছে।"


You might also like!