Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Rahul Gandhi : ‘কুস্তির আখড়া’য় রাহুল !তাঁকে ঘিরে বসলেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং-সাক্ষীরা

Rahul Gandhi in the 'wrestling arena (Collected)
Rahul Gandhi in the 'wrestling arena (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাত সকালে হারিয়ানার এক কুস্তির আখড়ায় পৌঁছে গেলেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, হরিয়ানার ঝাঝড় জেলার এক কুস্তির আখড়ায় জমায়েত হয়েছিল প্রতিবাদী কুস্তিগিরদের। সেখানে হাজির হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে দেখে মুখে হাসি ফুটল কুস্তিগিরদের। রাহুলকে নিয়েই মাটিতে গোল হয়ে বসলেন আন্তর্জাতিক পদকজয়ী দেশের তরুণ কুস্তিগিরেরা।

পদ্মশ্রী সম্মান ফেরৎ দেওয়ার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে এসেছিলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়া। কিন্তু তাঁর দেখা না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বজরং। সংসদের বাইরে রাস্তায় নিজের পদ্মশ্রী পদক ছুড়ে ফেলে দিয়ে এসেছিলেন তিনি। এর পর তাঁর মতোই প্রতিবাদে সরব হয়েছিলেন দেশের অন্য কুস্তিগিরেরাও। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাওয়া পদক ফেরাতে শুরু করেছিলেন তাঁরা। বজরংও জানিয়েছিলেন, যতদিন না যৌন হেনস্থার শিকার হওয়া তাঁর কুস্তিগির ভাই-বোনেরা দেশের সরকারের কাছ থেকে সুবিচার পাচ্ছেন, ততদিন তিনি পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেবেন না।

বুধবার হরিয়ানার ঝাঝড়ে বীরেন্দ্র আর্য আখড়ায় সেই প্রতিবাদেরই জমায়েত চলছিল। বজরং ছাড়াও সেখানে ছিলেন অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিক, তারকা কুস্তিগির বিনেশ ফোগত-সহ অনেকেই। সেখানেই এসে হাজির হন কংগ্রেস নেতা রাহুল। 

উল্লেখ্য, জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ চলছে দেশের কুস্তিগিরদের মধ্যে। ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় কুস্তিগিরেরা। কারণ যাঁকে নিয়ে যাবতীয় সমস্যা, সেই বহিষ্কৃত সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ নতুন প্রেসিডেন্ট সঞ্জয় সিংহ। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কুস্তিগিরেরা। তাঁকে অপসারণের জন্যই এর আগে আন্দোলনে নেমেছিলেন বজরং, সাক্ষীরা। সরব হয়েছিলেন দেশের অন্য কুস্তিগেরেরাও। কিন্তু শেষ পর্যন্ত ব্রিজভূষণকে সরানো হলেও তাঁরই ঘনিষ্ঠকে বসানো হয় ডব্লুএফআইয়ের মাথায়। তাতে পরিস্থিতির কোনও বদল হবে না বলেই মত বজরংদের। আর এ ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ তাঁরা।


You might also like!