Country

2 years ago

Rahul Gandhi : 'ভারত জোড়ো'-র পর আবার জনসংযোগে রাহুল

Rahul Gandhi  (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'ভারত জোড়ো' যাত্রায় আশানুরুপ সাফল্য পেয়েছে রাহুল গান্ধী তথা কংগ্রেস দল।আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী গুজরাত থেকে অরুণাচল পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করবেন কি না, এখনও তার ঠিক নেই। তবে তার আগে রাহুল কখনও বাইক-মিস্ত্রি, কখনও হরিয়ানার কৃষক, কখনও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা সরকারি চাকরির পরীক্ষার্থীদের কাছে গিয়ে কথা বলছেন। একেও ‘ভারত জোড়ো যাত্রা’র অংশ হিসেবেই তুলে ধরতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব।

রাহুল কর্নাটকের ভোটের প্রচারের সময়ও বাসযাত্রীদের সঙ্গে কথা বলেছিলেন। কথা বলেছিলেন সুইগি-জোম্যাটোর ডেলিভারি কর্মীদের সঙ্গেও। দিল্লিতে তিনি মুখার্জি নগরে সরকারি চাকরির পরীক্ষার্থী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন। সফর করেছিলেন পঞ্জাবের ট্রাক চালকদের সঙ্গে। এমনকি, আমেরিকায় গিয়েও প্রবাসী ভারতীয় ট্রাকচালকদের সঙ্গে সফর করেছেন রাহুল।

কংগ্রেস সূত্রের খবর, আমজনতার ‘কাছের মানুষ’ হিসেবে রাহুলের ভাবমূর্তি তৈরির চেষ্টা হয়েছে। আগামী দিনেও তিনি হোটেল-রেস্তরাঁর কর্মী থেকে অন্যান্য পেশায় যুক্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।রাহুল বোঝাতে চাইবেন, তাঁর সাংসদ পদ খারিজ হয়ে গেলেও তিনি মানুষের পাশে রয়েছেন।  

প্রসঙ্গত, মোদী-পদবি নিয়ে মন্তব্যের জন্য আদালতের সাজার জেরে রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। গুজরাত হাই কোর্ট সেই সাজার বিরুদ্ধে রাহুলের আবেদন খারিজ করে দিয়েছে। কংগ্রেস তার পরেই ঘোষণা করেছিল, এর প্রতিবাদে বুধবার সব রাজ্যের রাজধানীতে কংগ্রেস মৌন সত্যাগ্রহ পালন করবে। আজ কংগ্রেস এই কর্মসূচিতে রাজনৈতিক দল-মত নির্বিশেষে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। 

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, ‘‘এটা শুধু লোকসভায় মোদী-আদানি সম্পর্ক নিয়ে মুখ খোলার জন্য রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদ নয়। এর সঙ্গে ন্যায়, বিচার, গণতন্ত্রকে রক্ষার প্রশ্ন জড়িত।’’ 

You might also like!