Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rahul Gandhi : মণিপুরকে আবার অশান্ত করতে এসেছেন রাহুল গান্ধী : মুখ্যমন্ত্রী বীরেন

N Biren Singh -Rahul Gandhi (File Picture)
N Biren Singh -Rahul Gandhi (File Picture)

 

ইমফল, ১৪ জানুয়ারি : মণিপুরকে আবার অশান্ত করতে এসেছেন রাহুল গান্ধী, উদ্বেগ প্রকাশ করে বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজ্য সফরে তিনি যে গভীর উদ্বিগ্ন, এরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অষ্টম আর্মড ফোর্সেস ভেটেরান্স ডে-২০২৪-এর অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। এখানে সাংবাদিকরা তাঁর কাছে রাহুল গান্ধীর মণিপুর থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র সূচনা সম্পর্কে প্রতিক্রিয়া চেয়েছিলেন। প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করতে গিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী বলেন, যে সমাবেশে এসেছেন, এখানে রাজনীতি করা ঠিক নয়। কিন্তু নাছোড় সাংবাদিকরা। সাংবাদিকদের চাপে তিনি বলেন, ‘মণিপুর ঘুরে দাঁড়াচ্ছে। রাজ্যে শান্তি ফিরছে। এখন বিভাজনমূলক কর্মকাণ্ড উচিত নয়।’

এর পরই মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, ‘রাহুল গান্ধী আগে একবার এসেছিলেন। তার পর অশান্তি বেড়েছিল। বিচ্ছিন্নতাবাদীদের উসকে দিয়ে গিয়েছিলেন তিনি। এখন যখন মণিপুর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, তখন আবার এসেছেন। তাঁর আবার আসায় অশান্তির পুনরাবৃত্তি হতে পারে’, আশঙ্কা করছেন বীরেন। তাঁর ভাষায় ‘এই যাত্রা ভারত জোড়ো নয়, আমি মনে করি এটা ভারত তোড়ো।’

রাহুল গান্ধীর পূর্ববর্তী সফরের বিরূপ প্রভাবের কথা স্মরণ করিয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী বীরেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…