
পুদুচেরি, ৪ মে : পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনা এগোতেই ৩০টি আসনের মধ্যে ৯টি কেন্দ্রের প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে এসেছে। শাসক দল এআইএনআরসি (অল ইন্ডিয়া এন.আর. কংগ্রেস) ৪টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ২টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ডিএমকে ও এআইএডিএমকে একটি করে আসনে এগিয়ে রয়েছে। একটি আসনে (মাহে) নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এআইএনআরসি প্রতিষ্ঠাতা ও মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামী থাট্টাঞ্চাবাড়ি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভি. বৈথিলিঙ্গমের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গণনা এখনও চলছে এবং পরবর্তী রাউন্ডে পরিস্থিতি বদলাতে পারে।
