Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

BJP leader Rajeev Chandrasekhar: দেশের স্বার্থে আপস করেননি প্রধানমন্ত্রী,রাজীব চন্দ্রশেখর

BJP leader Rajeev Chandrasekhar
BJP leader Rajeev Chandrasekhar

 

নয়াদিল্লি, ১৮ জুন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরী দুই রাষ্ট্রনেতার ফোনালাপের বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, ট্রাম্পকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন মোদী। শুধু তা-ই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কারওর মধ্যস্থতায় হয়নি বলেই ট্রাম্পকে জানিয়েছেন মোদী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ফোনালাপ প্রসঙ্গে বুধবার বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর বলেছেন, নরেন্দ্র মোদী দেশের স্বার্থে কোনওদিন আপস করেননি, আজও আপস করেননি, দেশের স্বার্থে কখনও আপস করবেন না তা আমাদের সকলের জানা । প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথোপকথনে এখন এটা স্পষ্ট হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করেনি এবং ভারতও কোনওরকম তৃতীয় দেশের হস্তক্ষেপ চায়নি। বারবার নির্বাচনে পরাজয়ের পর মরিয়া হয়ে উঠে কংগ্রেস এখন মিথ্যার রাজনীতির আশ্রয় নিচ্ছে। তারা মিথ্যা দাবি করে এসেছে।

উল্লেখ্য, বুধবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরী জানিয়েছেন, টেলিফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মোটামুটি ৩৫ মিনিট দুই নেতার কথা হয়েছে বলে দাবি করেছেন বিদেশ সচিব। অপারেশন সিঁদুর নিয়েও হয়েছে আলোচনা। শুল্ক নিয়ে যে কোনও আলোচনা হয়নি তা নির্দিষ্ট করে দিয়েছেন বিক্রম। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ফের একবার অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা বরদাস্ত করবে না।


You might also like!