Country

2 years ago

Hyderabad:হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও সামিয়া, দ্বিপাক্ষিক বৈঠক দুই রাষ্ট্রনেতার মধ্যে

Prime Minister Narendra Modi and Tanzanian President Samia Suluhu Hassan
Prime Minister Narendra Modi and Tanzanian President Samia Suluhu Hassan

 

নয়াদিল্লি, ৯ অক্টোবর : দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। দুই রাষ্ট্রনেতা এদিন দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন, ভারত ও তানজানিয়ার মধ্যে সোমবার মউ স্বাক্ষরিত হয়েছে। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে এদিন কথা হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান বলেছেন, "ভারত ও তানজানিয়া পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "ভারত ও তানজানিয়ার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আজ একটি ঐতিহাসিক দিন। আজ আমরা আমাদের বহু পুরনো বন্ধুত্বকে একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ করছি। ভারত ও তানজানিয়া উভয়পক্ষই পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "আমি রাষ্ট্রপতি (তানজানিয়ার) এবং তাঁর প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানাচ্ছি। তানজানিয়ার রাষ্ট্রপতি হিসাবে, এটি তাঁর প্রথম সফর (ভারত)। তবে, তিনি দীর্ঘদিন ধরে ভারত এবং ভারতের নাগরিকদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। তাঁর স্নেহ এবং ভারতের প্রতি অংশগ্রহণ আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্পর্ক জোরদার করতে অনুপ্রাণিত করেছে।"

You might also like!