Country

2 years ago

Prime Minister Modi: রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিনের বিশেষ আচার-অনুষ্ঠান প্রধানমন্ত্রী মোদীর

Prime Minister Modi (File Picture)
Prime Minister Modi (File Picture)

 

নয়াদিল্লি, ১২ জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিনের একটি বিশেষ আচার-অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে দেশ ও বিশ্বের সঙ্গে এই তথ্য শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র ১১ দিন বাকি। আমি সৌভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি। প্রভু আমাকে প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এই কথা মাথায় রেখে আমি আজ থেকে ১১ দিনের একটি বিশেষ আচার শুরু করছি। আমি সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চাইছি। এই মুহুর্তে, আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।” নাসিক থেকে তিনি এই আচার অনুষ্ঠান শুরু করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে করা পোস্টে, এক বিশেষ ভিডিয়ো-অডিয়ো বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে তিনি বলেছেন, হিন্দু শাস্ত্র অনুসারে, কোনও দেব-মূর্তির প্রাণ প্রতিষ্টা এক বিশদ এবং ব্যাপক প্রক্রিয়া। তিনি বলেছেন, “এর জন্য, বিশদ নিয়ম রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার বেশ কয়েক দিন আগে থেকে সেগুলি অনুসরণ করতে হয়। আমি আজ থেকে প্রাণপ্রতিষ্ঠার দিন পর্যন্ত শাস্ত্রে নির্দেশিত সমস্ত নিয়ম এবং তপস্যা কঠোরভাবে পালন করব।” মহারাষ্ট্রের নাসিকে যম-নিয়ম দিয়ে এই ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করবেন তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

You might also like!