Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : প্রবাসী ভারতীয় দিবসে বিশেষ ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি  : ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) উপলক্ষে আগামী ৯ জানুয়ারী নিরাপদ এবং আইনি অভিবাসনে নিবেদিত একটি ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি বিদেশ মন্ত্রকের "গো সেফ, গো ট্রেন্ড" প্রচারের একটি অংশ।

বিদেশ মন্ত্রকের মতে, নিরাপদ, আইনি, সুশৃঙ্খল এবং দক্ষ অভিবাসনের গুরুত্ব বোঝাতে একটি স্মারক ডাকটিকিট "গো সেফ, গো ট্রেনড" জারি করা হবে। এছাড়াও, প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের প্রবাসী মুক্তিযোদ্ধাদের অবদানকে তুলে ধরতে 'আজাদি কা অমৃত মহোৎসব - ভারতীয় স্বাধীনতা সংগ্রামে প্রবাসীদের অবদান' থিমের উপর একটি প্রথম ডিজিটাল পিবিডি প্রদর্শনীর উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ সরকারের সহযোগিতায় ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইন্দোরে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য প্রায় ৭০টি দেশের প্রায় ৩,৫০০ প্রবাসী ভারতীয় নিবন্ধন করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…