Country

3 years ago

Draupadi Murmu : দুদিনের তামিলনাড়ু সফরে রাষ্ট্রপতি মুর্মু

Draupadi Murmu
Draupadi Murmu

 

মাদুরাই, ১৮ ফেব্রুয়ারি  : তামিলনাড়ুতে দুদিনের সফরে শনিবার সকালে তামিলনাড়ুর মাদুরাই পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম রাজ্য সফর।

রাষ্ট্রপতি মুর্মুকে বিমানবন্দরে গভর্নর আরএন রবি, রাজ্যের আইটি এবং ডিজিটাল পরিষেবা মন্ত্রী টি. মানো থাঙ্গারাজ, মাদুরাই জেলা শাসক এবং ঊর্ধ্বতন কর্তারা স্বাগত জানান। তিনি বিখ্যাত মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন।

রাষ্ট্রপতি প্রায় ৪৫ মিনিট মন্দিরে কাটান এবং এই সময় তিনি মন্দিরের পুকুরও পরিদর্শন করেন। মন্দিরে প্রার্থনা করার পরে তিনি কোয়েম্বাটোরে যান। সেখানে তিনি ইশা যোগ কেন্দ্রে মহাশিবরাত্রি উদযাপনে অংশ নেবেন। তিনি মহা শিবরাত্রি উদযাপনে প্রধান অতিথি থাকবেন এবং তিনি ইশা ফাউন্ডেশনে ধ্যানলিঙ্গ এবং যোগেশ্বর লিঙ্গের পূজা করবেন। রেসকোর্সের সরকারি গেস্ট হাউসে রাত্রিযাপনের পর আগামীকাল হেলিকপ্টারে নীলগিরি জেলার কুনুরের ওয়েলিংটন সামরিক স্টেশন পরিদর্শন করবেন এবং যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে পুলিশ মাদুরাই এবং টেক্সটাইল শহর কোয়েম্বাটুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে।


You might also like!