Country

2 years ago

Air quality of delhi:দূষণ ফের বৃদ্ধি পেল দিল্লিতে; বাতাসের গুনগতমান খারাপই, সমস্যায় প্রাতঃভ্রমণকারীরা

Air quality of delhi
Air quality of delhi

 

নয়াদিল্লি, ১ ডিসেম্বর : রাজধানী দিল্লি এখনও দূষণের কবলে, বৃষ্টির পর সামান্য উন্নতি হলেও, শুক্রবার ফের দূষণের কবলে চলে গেল রাজধানী দিল্লি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান ছিল ''খুব খারাপ" পর্যায়ে। সকাল আটটা নাগাদ দিল্লির আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৪১২, অশোক বিহারে ৪০৫, জাহাঙ্গীরপুরীতে ৪১১ এবং দ্বারকা সেক্টর ৮-এ ৪০২।

ঘড়ির কাঁটায় সকাল তখন ৭.০৫, সেই সময় একেবারে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির কর্তব্যপথ, ডিএনডি, বারাপুল্লা এলাকা। দূষণের কারণে সবথেকে সমস্যার মধ্যে পড়েছেন প্রাতঃভ্রমণকারীরা। এদিন সকালে দিল্লির কর্তব্যপথে একজন প্রাতঃভ্রমণকারী জানিয়েছেন, "দূষণ খুব বেশি। এটা মানুষের জন্য বিপজ্জনক। আমরা সকালে হাঁটার সময় মাস্ক ব্যবহার করছি... আমি একজন প্রবীণ নাগরিক এবং আমি এখানে সকালে হাঁটার জন্য এসেছি। মাত্র ১০ মিনিটের মধ্যে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে।"


You might also like!