Country

2 years ago

Uttar Pradesh:উত্তরপ্রদেশে রাজ্যসভার ১০টি আসনে ভোটগ্রহণ চলছে

Polling is underway in 10 Rajya Sabha seats in Uttar Pradesh
Polling is underway in 10 Rajya Sabha seats in Uttar Pradesh

 

লখনউ, ২৭ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশে রাজ্যসভার ১০টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরপ্রদেশে রাজ্যসভার ১০টি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি ৮ জন প্রার্থী দিয়েছে এবং সমাজবাদি পার্টি ৩ জন প্রার্থী দিয়েছে।

ভোটের জন্য এদিন উত্তর প্রদেশের বিধান ভবনের তিলক হলে ৩টি বুথ গঠন করা হয়েছে। সকাল ৯-টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টে পর্যন্ত। এরপর ভোট গণনা হবে এবং মঙ্গলবার রাতের মধ্যেই ফলাফলও ঘোষণা করা হবে। ভোট দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেস নেত্রী আরাধনা মিশ্র 'মোনা'। ভোটের পরে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সমস্ত বিজেপি প্রার্থীদের জয়ের আশা প্রকাশ করেছেন এবং তাঁদের সকলের জন্য শুভকামনাও জানিয়েছেন।

বিজেপি সূত্র মারফত জানা গিয়েছে, সমাজবাদি পার্টির মনোজ পান্ডে, রাকেশ প্রতাপ সহ ৫ জন বিধায়ক যদি বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেন। তাহলে বিজেপির সব প্রার্থীই বিজয়ী হবেন।


You might also like!