Poll Counting:রবিবার ৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগণনা

Poll counting today starts in 6 states
Poll counting today starts in 6 states

 

নয়াদিল্লি, ৬ নভেম্বর  : আজ রবিবার দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা শুরু। এই আসনগুলি হল মহারাষ্ট্রের আন্ধেরী পূর্ব, বিহারের গোপালগঞ্জ এবং মোকামা, হরিয়ানার আদমপুর, তেলেঙ্গানার মুনুগোড়ে, উত্তর প্রদেশের গোলা গোরখনাথ এবং ওড়িশার ধামনগর।

৬টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার, ৩ নভেম্বর। আজ সকাল থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। উপ-নির্বাচনের ফল জানার অপেক্ষায় বিহার-সহ ৬টি রাজ্যই। ভোটও পড়েছে মোটামুটি আশানুরূপ। কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবেন, তা আজই জানা যাবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…