Country

3 years ago

Police man Video become Viral : পুলিশ সাধারনের জন্যই কাজ করেন, নেট দুনিয়ায় ভাইরাল তেমনই এক ভিডিয়ো

Police man Video become Viral (File Picture)
Police man Video become Viral (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একাধিক প্রকল্পের মাধ্যমে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সখ্যতা গড়ে তোলার চেষ্টা সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে - তা আমরা সবাই দেখেছি। কিন্তু শুধু দু'একজন পুলিশ কর্মীর উদ্যোগে বাইক ও স্কুটার দুর্ঘটনা কমানোর প্রচেষ্টা সকলের মন কেড়ে নিয়েছে। 

বিশেষ করে এক ট্র্যাফিক পুলিশকর্মী মন জিতে নিয়েছেন সকলের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মুম্বইয়ের ওই পুলিশকর্মীর কীর্তি।

আচমকা বৃষ্টি এলে রাস্তা এমন পিছল হয়ে পড়ে, টু হুইলারগুলি প্রায়শই পড়ে দুর্ঘটনার মুখে। পিছলে যায়, ধাক্কা মারে অন্য গাড়িকে। সেকথা মাথায় রেখেই সমস্যা সমাধানে মুশকিল আসান হয়ে এগিয়ে আসতে দেখা গিয়েছে ওই পুলিশকর্মীকে। তাঁকে দেখা গিয়েছে ব্যাগভরতি শুকনো ধুলো এনে রাস্তায় বিছিয়ে দিতে। উদ্দেশ্য, যাতে রাস্তা আর পিছল না থাকে। এমন চেষ্টায় খুশি সকলেই। 

সূত্রের খবর, ভান্ডুপ পাম্পিং সিগন্যালে বহু বাইক পিছলে যাচ্ছিল আচমকা হয়ে যাওয়া বৃষ্টির ধাক্কায়। এই পরিস্থিতিতে নিজেই সমস্যা সমাধানে যেভাবে এগিয়ে এসেছেন ওই পুলিশকর্মী তা মন জিতেছে সকলের। ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। একজন লিখেছেন,'পুলিশ বিভাগের কিছু মানুষের জন্যই আমি এখনও সিস্টেমে বিশ্বাস রাখতে পারি। এঁরা মানুষের উপরে ভরসা রাখেন।'

You might also like!