Country

3 years ago

Poetry International : বিশ্ব পোয়েট্রি ওয়ার্ল্ড কাপ বিজয়ী ভারত

Poetry
Poetry

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিশ্ব স্তরের পোয়েট্রি ওয়ার্ল্ড কাপ ২০২৩ বিজয়ী হলেন মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাসিন্দা, শিক্ষক, লেখক ও প্রাবন্ধিক আশিকুল আলম বিশ্বাস। ওয়ার্ল্ড লিটারারি ফোরাম ফর পিস এণ্ড হিউম‍্যান রাইটস আয়োজিত পোয়েট্রি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ এবছর বিশ্বের ২১ টি দেশের ৭২ জন ইংরেজি সাহিত্যের লেখকরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। কোয়ালিফায়িং রাউণ্ডে প্রতিটি দেশের অংশগ্রহণকারী প্রতিযোগী লেখকদের মধ্যে থেকে একজন করে লেখককে বাছাই করা হয়েছিল। ভারত থেকে মোট ২১জন লেখক এই প্রতিযোগিতায় উদ‍্যোক্তাদের নির্বাচন করা বিষয়ে তাদের লেখা ইংরেজি কবিতা লেখনীর মাধ্যমে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে মুর্শিদাবাদের ডোমকলের শিক্ষক ও দিনদর্পণ পত্রিকার নিয়মিত প্রাবন্ধিক আশিকুল আলম বিশ্বাস প্রথম স্থান অধিকার করে বিশ্ব পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে মোট ১৪টি দেশের লেখকরা কবিতা লেখার  সুযোগ পেয়েছিলেন। 'এ' গ্ৰুপে চারটি দেশ, 'বি' গ্ৰুপে ভারতসহ আরও চারটি দেশ এবং 'সি' গ্ৰুপে পাঁচটি দেশের লেখকরা তাদের জন্য নির্ধারিত বিষয়ে ইংরেজি কবিতা লেখার সুযোগ পান। 'এ' গ্ৰুপ থেকে আর্জেন্টিনা, 'বি' গ্ৰুপ থেকে ভারত এবং সি' গ্ৰুপ থেকে রোমানিয়া ফাইনাল রাউন্ডে কবিতা লেখার মাধ্যমে অংশগ্রহণ করার সুযোগ পায়। প্রচণ্ড উত্তেজনাপূর্ণ ও প্রতিযোগিতা মূলক পরিবেশে ভারতের আশিকুল আলম বিশ্বাস প্রথম স্থান অধিকার করে বিশ্বের ইংরেজি সাহিত্যের ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেন। আজকে শনিবার, ভোররাত্রি ২টার সময় ওয়ার্ল্ড লিটারারি ফোরাম ফর পিস এণ্ড হিউম্যানিটির ওয়েবসাইটে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। লেখক আশিকুল আলম বিশ্বাস তাঁর এই জয়কে সমগ্ৰ ভারতবাসী তথা বিশ্ববাসীর মাঝে শান্তি স্থাপন ও সৌভ্রাতৃত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যে উৎসর্গ ক‍রেছেন।


You might also like!