Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

PM Modi to visit Bihar and UP: শুক্রবার বিহার ও উত্তর প্রদেশে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ৩০ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিহার ও উত্তর প্রদেশে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। বিহারে প্রধানমন্ত্রী কারাকাটে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী ঔরঙ্গাবাদে নবীনগর সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের শিলান্যাস করবেন। প্রকল্প রূপায়িত হলে ওই এলাকায় শিল্প উন্নয়ন, কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সুলভ মূল্যে বিদ্যুৎ মিলবে। বিহারে যে সড়ক প্রকল্পগুলির তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তার মধ্যে রয়েছে পাটনা-আরা-সাসারামে জাতীয় সড়ক চার লেন, বারানসী-রাঁচি-কলকাতা জাতীয় সড়ক ছয় লেন এবং রামনগর-কাচ্চি দরগায় জাতীয় সড়ক ছয় লেন করার কাজ। এছাড়াও, বক্সার এবং বাহারৌলির মধ্যে নতুন গঙ্গা সেতুর নির্মাণ কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিহারে আরও কিছু সড়ক প্রকল্পের উন্নয়নের কাজের শিলান্যাস করবেন তিনি। শোননগর ও মহম্মদগঞ্জের মধ্যে তৃতীয় রেললাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

এছাড়া উত্তর প্রদেশের কানপুরে প্রধানমন্ত্রী এদিন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কানপুর মেট্রো রেল প্রকল্পের চুন্নীগঞ্জ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে কানপুর সেন্ট্রাল মেট্রো স্টেশন শাখায় ১৪টি পরিকল্পিত স্টেশন এবং পাঁচটি নতুন ভূগর্ভস্থ স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে, যার মাধ্যমে শহরের উল্লেখযোগ্য জায়গা এবং বাণিজ্যিক প্রাণকেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ সম্ভব হবে। প্রধানমন্ত্রী একাধিক বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি পাঙ্কি রোডে একটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন করবেন। এছাড়াও, কানপুরে আয়ুষ্মান বয়োবন্দনা যোজনা, ন্যাশনাল লাইভলিহুড মিশন এবং প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রাপকদের শংসাপত্র এবং চেক বিতরণ করবেন বলে জানা গেছে।


You might also like!