Country

3 years ago

Narendra Modi : প্রধানমন্ত্রীর আগমণের অপেক্ষায় কর্ণাটক, ১২ মার্চ উৎসর্গ করবেন একাধিক উন্নয়নমূলক প্রকল্প

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১১ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণের অপেক্ষায় কর্ণাটকের জনগণ। ১২ মার্চ, রবিবার কর্ণাটক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন কর্ণাটকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ মার্চ কর্ণাটক সফর করবেন। সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, কর্ণাটকে প্রায় ১৬ হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। ১২ মার্চ কর্ণাটক সফরকালে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে এবং আইআইটি ধারওয়াদ দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

You might also like!