
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ১৭ সেপ্টেম্বর দিল্লির দ্বারকার ''যশোভূমি'' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করবেন। এর মাধ্যমে দ্বারকা সেক্টর টোয়েন্টি ওয়ান মেট্রো পরিষেবা দ্বারকা সেক্টর টুয়েন্টি ফাইভ-পর্যন্ত বাড়ানো হবে। ৮ লক্ষ ৯০ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে এই ''যশোভূমি'' গড়ে তোলা হয়েছে।
বৈঠক, আলোচনা এবং প্রদর্শনী আয়োজনের জন্য এটি ব্যবহার করা হবে। মূল প্রেক্ষাগৃহে থাকছে ৬ হাজার অতিথির বসার ব্যবস্থা এবং একটি সম্মেলন কক্ষ। কনভেনশন সেন্টারটি ৭৩ হাজার বর্গ মিটারেরও বেশি এলাকা জুড়ে নির্মিত, এতে ১৫টি সম্মেলন কক্ষ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান অডিটোরিয়াম, গ্র্যান্ড বলরুম এবং মোট ১১ হাজার প্রতিনিধি ধারণ ক্ষমতা-সহ ১৩টি বৈঠক কক্ষ।
