Country

3 years ago

Narendra Modi : পুলওয়ামা-শহীদদের বীরত্ব শক্তিশালী ও উন্নত দেশ গঠনে অনুপ্রাণিত করে চলেছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামা-শহিদদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুলওয়ামা-শহীদদের বীরত্ব শক্তিশালী ও উন্নত দেশ গঠনে অনুপ্রাণিত করে চলেছে।

মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুলওয়ামায় আজকের দিনে যাদের আমরা হারিয়েছি সেই সমস্ত বীরদের বীরত্বকে স্মরণ করছি। তাঁদের সর্বোচ্চ আত্মবলিদান আমরা কখনও ভুলব না। শহীদদের বীরত্বই শক্তিশালী ও উন্নত দেশ গঠনে আমাদের অনুপ্রাণিত করে চলেছে।

You might also like!