কেদারনাথ পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ পরিসেবার শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

Narendra Modi at Kedar Nath
Narendra Modi at Kedar Nath

 

রুদ্রপ্রয়াগ, ২১ অক্টোবর : কেদারনাথ মন্দিরে পূজার্চনা ও ভগবান কেদারনাথের দর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনের জলি গ্রান্ট বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। মোদী স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে তাঁরা অভ্যর্থনা জানান।

সেখান থেকে কেদারনাথের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী, সকাল ৮.৩০ মিনিট নাগাদ তিনি পৌঁছে যান কেদারনাথে। এদিন হিমাচল প্রদেশের চাম্বার মহিলাদের হাতে তৈরি পোশাক পরেন প্রধানমন্ত্রী মোদী। পোশাকটিকে চোলা ডোরা বলা হয়। এই পোশাকটি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক হিমাচল প্রদেশ সফরের সময় তাঁকে উপহার দেওয়া হয়েছিল। অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কেদারনাথ মন্দিরে এদিন পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী। পরে আদিগুরু শঙ্করাচার্যর সমাধিস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুণ্যার্থীদের সুবিধার্থে কেদারনাথে এদিন দু'টি নতুন রোপওয়ে প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। গৌরীকুন্ড থেকে কেদারনাথ এবং গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহিবের মধ্যে সঙ্গে সংযোগকারী দু'টি নতুন রোপওয়ে প্রকল্প-সহ ৩৪০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…