Country

3 years ago

Narendra Modi : স্বামীজীর বিচারধারা ও আদর্শ সর্বদা দেশবাসীকে সঠিক দিশা দেখাতে থাকবে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : সশ্রদ্ধ চিত্তে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, স্বামী বিবেকানন্দের বিচারধারা ও আদর্শ সর্বদা দেশবাসীকে সঠিক দিশা দেখাতে থাকবে।

১৮৬৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁর জীবনাদর্শ সর্বদা দেশপ্রেম, আধ্যাত্মিকতা এবং কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করে। তাঁর মহান চিন্তা ও আদর্শ সর্বদা দেশবাসীকে সঠিক দিশা দেখাতে থাকবে।

You might also like!