Breaking News

 

Country

3 years ago

PM Modi on World Health day:স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি ও গুণমানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে কেন্দ্র : প্রধানমন্ত্রী

PM Modi on World Health day
PM Modi on World Health day

 

নয়াদিল্লি, ৭ এপ্রিল : ধরিত্রীকে সুস্থ ও স্বাস্থ্যকর রাখতে যারা নিরলস কাজ করে চলেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য দিবস প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি ও গুণমানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এদিন সকালে একটি টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। মনসুখ লেখেন, "বিশ্বস্বাস্থ্য দিবসে, আমরা একটি সুস্থ ভারত গড়ার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।"

সেই টুইটের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী টুইট করেন। মোদী লিখেছেন, "বিশ্ব স্বাস্থ্য দিবসে, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের ধরিত্রীকে স্বাস্থ্যকর করতে কাজ করে চলেছেন। আমাদের সরকার স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি এবং জনগণের জন্য গুণমানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।"


You might also like!