Country

2 years ago

Narendra Modi : অধ্যাত্মিকতায় মগ্ন প্রধানমন্ত্রী, পুজো দিলেন শ্রী কোথান্দারামা স্বামী মন্দিরে

Narendra Modi  (Collected)
Narendra Modi (Collected)

 

চেন্নাই, ২১ জানুয়ারি : অধ্যাত্মিকতায় মগ্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে তামিলনাড়ুর ধনুশকোডির শ্রী কোথান্দারামা স্বামী মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। যথোচিত ধর্মীয় মর্যাদায় ধনুশকোডির শ্রী কোথান্দারামা স্বামী মন্দিরে পূজার্চনা করেছেন মোদী।


উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার "প্রাণ প্রতিষ্ঠা"-র ঠিক একদিন আগে, রবিবার সকালে তামিলনাড়ুর ধনুশকোডির আরিচাল মুনাই পয়েন্ট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। বলা হয়ে থাকে যে, এই আরিচাল মুনাই পয়েন্ট থেকেই রামসেতু তৈরি হয়েছিল। এদিন সকালে সমুদ্রের তীরে বসে বেশ কিছু সময় প্রাণায়ামও করেছেন প্রধানমন্ত্রী মোদী। সূর্য প্রণামও করেন তিনি। এরপর শ্রী কোথান্দারামা স্বামী মন্দিরে পূজার্চনা করেছেন।

You might also like!