গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক, গুজরাটি নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Narendra Modi wish on Gujrat New Year
Narendra Modi wish on Gujrat New Year

 

নয়াদিল্লি, ২৬ অক্টোবর : গুজরাটি নতুন বছরে সে রাজ্যের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায়, গুজরাটের সার্বিক মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আহমেদাবাদে গুজরাটি নববর্ষ উপলক্ষ্যে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় জানিয়েছেন, "সমস্ত গুজরাটিদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা...!! আজ থেকে শুরু হওয়া নতুন বছর আপনাদের জীবনকে আলোকিত করুক এবং আপনাকে অগ্রগতির পথে নিয়ে যাক।" প্রধানমন্ত্রী টুইট করে আরও জানিয়েছেন, "নতুন সংকল্প, নতুন অনুপ্রেরণা এবং নতুন লক্ষ্যের সঙ্গে গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠুক, এই উচ্চাকাঙ্খা-সহ শুভ নববর্ষ।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে এদিন জানিয়েছেন, "আমার সমস্ত ভাই ও বোনদের গুজরাটি নববর্ষের শুভেচ্ছা। এই নববর্ষ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…