Country

2 years ago

Narendra Modi : নতুন সম্ভাবনার নার্সারি হিসেবে ভারতকে দেখছে বিশ্ব : প্রধানমন্ত্রী

Narendra Modi(File Picture)
Narendra Modi(File Picture)

 

নয়াদিল্লি, ২৯ জুলাই : ভারতকে নতুন সম্ভাবনার নার্সারি হিসাবে দেখছে বিশ্ব এবং দেশে আইআইটি ক্যাম্পাস স্থাপনের জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে বেশ কয়েকটি দেশ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় শিক্ষা নীতির (এনইপি) সূচনার তৃতীয় বার্ষিকীতে "অখিল ভারতীয় শিক্ষা সমাগম"-এ উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে শনিবার প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ও ভারতে নিজস্ব ক্যাম্পাস স্থাপনে আগ্রহী।

প্রধানমন্ত্রীর কথায়, "ভারতকে নতুন সম্ভাবনার নার্সারি হিসেবে দেখছে বিশ্ব। অনেক দেশ ভারতে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) ক্যাম্পাস খোলার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। দু''টি আইআইটি ক্যাম্পাস - একটি তানজানিয়ায় এবং একটি আবু ধাবিতে - ইতিমধ্যেই কাজ শুরু করতে চলেছে.... বিভিন্ন বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ও আমাদের কাছে পৌঁছচ্ছে, ভারতে ক্যাম্পাস স্থাপনে নিজেদের আগ্রহ প্রকাশ করছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দিল্লির প্রগতি ময়দানে দু''দিনের অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করেছেন। এই সমাগমে ১৬টি অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে উন্নত মানের শিক্ষার সুযোগ পাওয়া, সাম্য ও সমন্বিত শিক্ষা, আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়াদের নানা সমস্যা নিয়ে আলোচনা, জাতীয় প্রতিষ্ঠানগুলির ক্রমতালিকা ,আন্তর্জাতিক মানের শিক্ষার ব্যবস্থা করা। এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, নীতি নির্ধারক শিল্পজগতের প্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীরা নতুন শিক্ষানীতি নিয়ে আলোচনা করবেন। ২০২০-র জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের তৃতীয় বর্ষপূর্তির সময় এই কর্মসূচী পালিত হচ্ছে।

You might also like!