Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

PM Modi Gujarat Visit : দাহোদে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, নতুন ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi

 

দাহোদ, ২৬ মে : গুজরাটের দাহোদে সোমবার ভারতীয় রেলের লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই প্ল্যান্ট থেকে তৈরি প্রথম বৈদ্যুতিক লোকোমোটিভের উদ্বোধনও করেছেন। এই প্ল্যান্টটি অভ্যন্তরীণ উদ্দেশ্যে এবং রফতানির জন্য ৯০০০ অশ্বশক্তির বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করবে। এই লোকোমোটিভগুলি ভারতীয় রেলের মালবাহী পরিবহন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এরপরই প্রধানমন্ত্রী মোদী দাহোদে প্রায় ২৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন। এদিনের অনুষ্ঠানে স্থানীয় মহিলাদের হাতে তৈরি বিভিন্ন উপহার দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সম্মানিত করা হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্রধানমন্ত্রী মোদীকে ভগবান বিরসা মুন্ডার মূর্তি দিয়ে অভিবাদন জানিয়েছেন। এই অনুষ্ঠান থেকেই ভেরাভাল ও আহমেদাবাদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস এবং ভালসাদ এবং দাহোদ স্টেশনের মধ্যে এক্সপ্রেস ট্রেনের সূচনা করেচেনে প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "২০২২ সালে প্রধানমন্ত্রী মোদী সিদ্ধান্ত নেন, দাহোদে আধুনিক বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করা হবে এবং ২০২৩ সালে কাজ শুরু হয় এবং আজ একটি আধুনিক কারখানা প্রস্তুত।" গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, "অপারেশন সিঁদুরের পর এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম গুজরাট সফর। এই অভিযানের জন্য আমাদের সেনাবাহিনীকে আমার শুভেচ্ছা। এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন মানদণ্ড স্থাপন করা হয়েছে। একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, সন্ত্রাসবাদের জবাব দৃঢ় এবং সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে দেওয়া হবে।"

You might also like!