Breaking News
 
Firecracker | উৎসবের আনন্দে লাগাম নয়, নিরাপত্তায় জোর! ফানুস ও বাজি নিয়ে কড়া বার্তা প্রশাসনের CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে

 

Plane emergency landing in Nagpur:প্রযুক্তিগত ত্রুটি! নাগপুরে জরুরি অবতরণ ঢাকা থেকে দুবাইগামী বিমানের

Plane emergency landing in Nagpur
Plane emergency landing in Nagpur

 

নাগপুর, ২০ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দুবাই যাচ্ছিল বিমানটি, ওই বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। কোনও রকম ঝুঁকি না নিয়ে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। এরপর ঢাকা থেকে দুবাইগামী বিমানটি বুধবার রাত ১২টা নাগাদ নাগপুরে বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি বলেছেন, "ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বুধবার রাত ১২টা নাগাদ নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করা হয়েছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…