Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Madhya Pradesh : প্রশিক্ষণের সময় মধ্যপ্রদেশে মন্দিরে ধাক্কা মারল বিমান; মৃত্যু এক পাইলটের, অপরজন আহত

plane crashed into temple pilot died
plane crashed into temple pilot died

 

রেওয়া, ৬ জানুয়ারি : মধ্যপ্রদেশের রেওয়া জেলায় প্রশিক্ষণের সময় মন্দিরে ধাক্কা মারল একটি ছোট বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন পাইলটের, ওই বিমানে থাকা আরও একজন পাইলট গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে এ কথা জানিয়েছেন রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন।

শুক্রবার ভোররাতে প্রশিক্ষণের সময়ে রেওয়া জেলার চোরহাটা এলাকায় একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খায় বিমানটি। এর পরই ওই বিমানে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে খবর, বিমান ধাক্কা লাগার কারণে মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে প্রশিক্ষণের জন্য বিমান নিয়ে বেরিয়েছিলেন পাইলট। সঙ্গে ছিলেন সহ-পাইলটও। বিমান চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে চোরহাটার একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খেয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনার পর পাইলট গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সহ পাইলট ওই হাসপাতালেই চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে খবর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…