Country

2 years ago

Jim Corbett National Park: জিম করবেট অভয়ারণ্যে নিসিদ্ধ জঙ্গল সাফারি! নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে

Tiger Safary (File Picture)
Tiger Safary (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের বিগত সরকার তথা কংগ্রেস নেতৃত্ব জিম করবেট ন্যাশনাল পার্কে বেআইনি নির্মাণ ও জঙ্গল কেটে ফেলা নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল। এমনকি জঙ্গলের মধ্যে বিভিন্ন অঞ্চলে নিসিদ্ধ হল টাইগার সাফারি। সিবিআইকে আগামী তিন মাসের মধ্যে এই মামলার স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হল। 

বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে এদিন কার্যত ভর্ৎসনা করা হয় উত্তরাখণ্ডের রাজনীতিক ও আমলাদের। বলা হয়, এই ঘটনায় আমলা ও রাজনীতিকরা মানুষের বিশ্বাসকে ওয়েস্ট বিনে ফেলে দেওয়া হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই তদন্তভার হাতে থাকে সিবিআইকে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে এদিনই।

বেঞ্চের তরফে এদিন বলা হয়, ”আইনের প্রতি ওঁরা (উত্তরাখণ্ডের প্রাক্তন অরণ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরক সিং রাওয়াত এবং প্রাক্তন ডিভিশনাল অরণ্য আধিকারিক কিষান চাঁদ) অসম্মান করেছেন পর্যটনের নামে গাছ কেটে নির্মাণে যুক্ত থেকে।” দুই অভিযুক্তর ‘ঔদ্ধত্য’ দেখে তাঁরা বিস্মিত বলে জানান বিচারপতিরা। এদিন সুপ্রিম কোর্ট একটি কমিটিও নির্মাণ করেছে। যে কমিটির কাজ হবে জিম করবেট ন্যাশনাল পার্কের (Jim Corbett National Park) গভীর অঞ্চলে যেন কোনওভাবেই সাফারি না হয় তা খতিয়ে দেখা। প্রসঙ্গত, এর আগেই রাওয়াত ও কিষান চাঁদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।

You might also like!