Country

3 years ago

SpiceJet : বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ, স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

passengers were kicked off the SpiceJet flight
passengers were kicked off the SpiceJet flight

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি  : বোর্ডিং-এর সময় বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণের জন্য বিমান থেকে নামিয়ে দেওয়া হল দুই যাত্রীকে। সোমবার দিল্লি-হায়দরাবাদ রুটের বিমানে ওঠার সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্পাইসজেট।

এদিন এসজি-৮১৩৩ দিল্লি-হায়দরাবাদ বিমানে ওঠার সময় দিল্লিতে এই ঘটনা ঘটে। একজন যাত্রী অভব্য আচরণ করে কেবিন ক্রুদের হয়রানি ও বিরক্তির সৃষ্টি করেন বলে অভিযোগ।

স্পাইসজেট একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "কেবিন ক্রুরা পিআইসি (পাইলট ইন কমান্ড) এবং নিরাপত্তা কর্মীদের সেই ঘটনা সম্পর্কে জানিয়েছিলেন। তার পরেই ওই যাত্রী এবং তাঁর সঙ্গে ভ্রমণকারী অপর একজন সহযাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ওই দুই যাত্রীকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।"

You might also like!