
কিষাণগঞ্জ, ১১ সেপ্টেম্বর : বিহারের রুইধাসা ওভারব্রিজের নিচে ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত যুবক রিতেশ কুমার কোচধামন ব্লকের বাসিন্দা।
সোমবার সকালে গরিব নওয়াজ এক্সপ্রেস ট্রেনটি কিষাণগঞ্জ স্টেশন থেকে ছেড়ে রুইধাসা ওভারব্রিজের নিচে পৌঁছালেই আচমকা ধাক্কা লেগে ট্রেন থেকে নেমে পড়েন যুবক রিতেশ। আর ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। যুবককে বাঁচাতে গিয়ে আরও একজন সামান্য আহত হয়েছেন।
নিহত যুবক তার এক আত্মীয়ের সাথে কাজে যাচ্ছিলেন।কথিত আছে মৃত রিতেশ মোবাইলের দিকে তাকিয়ে ছিল।তখন কেউ তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রেলওয়ে স্টেশনের পুলিশ ও আরপিএফ।
যুবকের দেহ কিষাণগঞ্জ স্টেশনে আনা হয়েছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রেলওয়ে স্টেশনের প্রধান নীতীশ কুমার জানান, ট্রেনের গেটে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন করা হচ্ছে। বর্তমানে পুলিশ ঘটনা তদন্ত করছে।
