Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

PM Narendra Modi: মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া ভারতের সংসদীয় যাত্রায় সোনালী মুহূর্ত হিসেবে চিহ্নিত : প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi (File Picture)
Prime Minister Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় সমস্ত সাংসদদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া ভারতের সংসদীয় যাত্রায় সোনালী মুহূর্ত হিসেবে চিহ্নিত। মহিলা সংরক্ষণ বিল পাশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার সমস্ত সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে লোকসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গতকাল ছিল ভারতের সংসদীয় যাত্রার একটি সোনালী মুহূর্ত। এই সদনের সকল সদস্যের সেই সোনালী মুহূর্ত প্রাপ্য।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "এই বিলকে সমর্থন করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।" প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন, এই বিল পাশের পর নারী শক্তিতে যে আস্থা তৈরি হবে, তা অকল্পনীয় এবং অভূতপূর্ব শক্তি হিসেবে আবির্ভূত হবে। যা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।


You might also like!