Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Lok Sabha Speaker:১৯ সেপ্টেম্বর থেকে সংসদের কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হবে : লোকসভার অধ্যক্ষ

Lok Sabha Speaker
Lok Sabha Speaker

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর  : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, ১৯ সেপ্টেম্বর থেকে সংসদের কার্যক্রম নতুন ভবনে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সোমবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন অধ্যক্ষ একথা জানান। লোকসভার স্পিকার ওম বিড়লা জি-২০ শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য দেশকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসাও করেন। তিনি বলেন, “আমি জি-২০ শীর্ষ সম্মেলন সফলভাবে পরিচালনার জন্য প্রত্যেক ভারতীয়কেও অভিনন্দন জানাতে চাই। আমি দেশের জনগণকে এই শীর্ষ সম্মেলন উৎসর্গ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করছি।”

ওম বিড়লা আরও বলেন, “সোমবার থেকে শুরু হওয়া লোকসভার ১৩-তম অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে আমরা গৌরবময় গণতান্ত্রিক ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন সংসদ ভবনে শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করার নতুন যাত্রা শুরু করব। ১৪০ কোটি দেশবাসীর অংশগ্রহণ অধিবেশনকে আরও বিশেষ করে তুলবে।” এই অনুষ্ঠানের সাফল্য প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে বলেও অধ্যক্ষ মন্তব্য করেন। জি-২০ শীর্ষ সম্মেলন ভারতের সভাপতিত্বে জনগণকেন্দ্রিক হয়েছে এবং যেটি আগামী দশকগুলিতে আমাদের একটি নতুন দিকনির্দেশ করবে বলেও উল্লেখ করেন ওম বিড়লা। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নয়াদিল্লি ঘোষণা সর্বসম্মতিক্রমে সারা বিশ্বের নেতারা গ্রহণ করেন। ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আফ্রিকান ইউনিয়ন জি-২০ -এর স্থায়ী সদস্য হয়েছে।


You might also like!