Country

3 years ago

Pappu Yadav : বক্সারে পাপ্পু যাদবের কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, আহত হয়েছেন চালক-সহ দু''জন

Pappu Yadav
Pappu Yadav

 

বক্সার, ১৪ ফেব্রুয়ারি : বিহারের বক্সার জেলায় দুর্ঘটনার কবলে পড়ল জন অধিকারী পার্টি (জেএপি)-র সভাপতি রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের কনভয়ে থাকা একটি গাড়ি। সোমবার, ১৩ ফেব্রুয়ারি রাতে দুর্ঘটনাটি ঘটেছে বক্সার জেলার দেবকুলি গ্রামের কাছে। দুর্ঘটনায় আহত হয়েছেন দু''জন, তাঁদের মধ্যে রয়েছেন জন অধিকারী পার্টির বক্সার জেলা সভাপতি সুনীল কুমার ও গাড়ির চালক সুধীর কুমার। সৌভাগ্যবশত অক্ষত রয়েছেন পাপ্পু যাদব।

মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বক্সার জেলার দেবকুলি গ্রামের কাছে পাপ্পু যাদবের কনভয়ে থাকা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন জন অধিকারী পার্টির বক্সার জেলা সভাপতি সুনীল কুমার ও গাড়ির চালক সুধীর কুমার। দু''জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


You might also like!