Country

3 years ago

The poisonous drink killed him:বিষমদের আতঙ্ক এবার তামিলনাড়ুতে! দুই জেলায় বিষাক্ত পানীয় প্রাণ কাড়ল ১২ জনের

The poisonous drink killed him
The poisonous drink killed him

 

চেন্নাই, ১৫ মে : বিষমদের আতঙ্ক এবার দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে। তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরম জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে মোট ১২ জনের, শুধুমাত্র ভিল্লুপুরম জেলায় মৃত্যু হয়েছে ৮ জনের। সোমবার সকালে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ভিল্লুপুরম জেলায় বিষমদ কাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। চেঙ্গলপাট্টুতে প্রাণ হারিয়েছেন ৪ জন। দুই জেলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

নর্থ জোনের আইজি এন কান্নান জানিয়েছেন, চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরম জেলায় দু'টি বিষমদের ঘটনা ঘটেছে। ভিল্লুপুরম জেলায় বমি, চোখে জ্বালা এবং মাথা ঘোরার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আমারণ নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বিষাক্ত মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


You might also like!