Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Indian Railways : ‘প্যানিক বাটন’-র সঙ্গে 'টক ব্যাক বাটন'!একাধিক নতুন পরিসেবা আনছে রেলে

Indial Railways (File Picture)
Indial Railways (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্রেনে হোক বা প্লাটফর্মে, যাত্রীরা যাতে কোনও বিপদে না পড়ে সে কথা মাথায় রেখে আরও বেশ কিছু উন্নততর ব্যবস্থা আনা হচ্ছে। ট্রেনকে দৈনন্দিন বহু মানুষ তাদের যাতায়াতের মাধ্যম হিসাবে পছন্দ করেন।সেকারনে যাত্রী সুরক্ষার  বিষয়টি কে অতি গুরুতবের সঙ্গে দেখে থাকে রেল। এবার সেই যাত্রী সুরক্ষার্থে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে এবার প্রতি প্লাটফর্মে থাকবে প্যানিক বাটন। প্রাথমিকভাবে ১১৭টি প্লাটফর্মে এই ব্যবস্থা রাখা হচ্ছে।

সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার রাম করণ যাদব জানিয়েছেন, ১১৭ টি প্লাটফর্মের প্রতিটিতে দুটি করে প্যানিক বাটন থাকবে। প্লাটফর্মে অনেক ধরনের সমস্যা হতে পারে। বেশি ভিড় হতে পারে, হতে পারে দুর্ঘটনা, হতে পারে কোনও অপরাধমূলক কাজ। যে কোনও বিপদে পড়লে ওই সুইচ টিপলেই খবর পৌঁছে যাবে আরপিএফ-এর কাছে। দ্রুত ব্যবস্থা নিতে পারবেন রেল কর্তৃপক্ষ।

ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, পানভেল হারবার লাইন, থানে-বাসি ট্রান্সহারবার সহ একাধিক জায়গায় এই বাটন লাগানো হচ্ছে বাটন। এই ব্যবস্থার জন্য RailTel নামে এক সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর হয়েছে রেলের। কী রঙের সুইচ থাকবে, তা এখনও ঠিক হয়নি।

প্যানিক সুইচ ছাড়াও রেলের কামরায় বসানো হচ্ছে টক ব্যাক বাটন। সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, লোকাল ট্রেনের মহিলা কামরার মধ্যে বসানো হবে ওই টক ব্যাক বাটন। ২০২৪-এর মার্চ বেশির ভাগ ট্রেনের মধ্যে ওই ব্যবস্থা চালু করা হবে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ৫১২টি কোচে বসানো হয়েছে টকব্যাক সিস্টেম, ৪২১টি কোচে বসানো হয়েছে সিসিটিভি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…