Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Less Foot-fall in pahalgam: পহেলগাম এখনও পর্যটক-শূন্য, পর্যটন কেন্দ্র ও হোটেল ফাঁকাই

Less Foot-fall in pahalgam
Less Foot-fall in pahalgam

 

শ্রীনগর, ২৪ মে : পহেলগামে সন্ত্রাসী হামলার পর কেটে গিয়েছে এক মাস, অথচ এখনও মনে সাহস জুগিয়ে পহেলগামে আসছেন না পর্যটকরা। পহেলগামের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও হোটেল এখনও ফাঁকাই রয়েছে। রাস্তাঘাটও জনশূন্য। পহেলগামে পর্যটক না আসায় দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন হোটেল মালিকরাও। স্থানীয়দের রুটি-রুজিতেও টান পড়েছে। বেতাব ভ্যালি থেকে ববি হাট, একটা সময় ব্যস্ততায় মুখরিত হয়ে থাকত পহেলগামের প্রায় এক ডজন পর্যটন কেন্দ্র, কিন্তু এক মাস আগে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর নীরব হয়ে রয়েছে পহেলগাম। সন্ত্রাসী হামলা বড়সড় আঘাত হেনেছে পহেলগামের পর্যটন ব্যবসায়। জীবিকার জন্য পর্যটনের উপর নির্ভরশীল অনেকে হতাশ হয়ে পড়েছেন। পহেলগাম হোটেল অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন (পিএইচওএ) অনুসারে, পহেলগামের ১,৫০০টিরও বেশি হোটেল এই মুহূর্তে অতিথি নেই বললেই চলে। প্রায় ৯,২৬৪ জন জনসংখ্যার পহেলগামে কোনও কৃষিক্ষেত্র অথবা বাগান নেই, জীবিকার জন্য শুধুমাত্র পর্যটনই তাঁদের ভরসা। কিন্তু, সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পহেলগামের বাসিন্দাদের জীবনে বড়সড় আঘাত হেনেছে।

You might also like!