Country

3 years ago

Indian Navy : মুম্বইয়ে নৌবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ

ordered into Navy helicopter accident in Mumbai
ordered into Navy helicopter accident in Mumbai

 

নয়াদিল্লি, ৮ মার্চ  : বুধবার সকালে ভারতীয় নৌবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) মুম্বইয়ের সমুদ্রতীরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি হঠাৎ সৈকতের কাছে একটি খাদে পড়ে যায়। অবিলম্বে অনুসন্ধান এবং উদ্ধার শুরু করে নৌ টহল দল ৩ ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল জানান, বুধবার সকালে ভারতীয় নৌবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) মুম্বই উপকূলের কাছে বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটির তিনজন ক্রু নৌবাহিনীর একটি টহল জাহাজ তাদের নিরাপদে উদ্ধার করে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য একটি কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!